Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদহলিউড তারকা টম হ্যাংকস দম্পতি করোনায় আক্রান্ত

হলিউড তারকা টম হ্যাংকস দম্পতি করোনায় আক্রান্ত

হলিউড তারকা টম হ্যাংকস দম্পতি করোনায় আক্রান্ত

হলিউড তারকা ও অভিনয়শিল্পী অভিনেতা টম হ্যাংকস ও তার স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তারা নিজেরাই জানিয়েছেন।
 
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসরত ওই দম্পতির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরপর থেকে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। নিউইয়র্ক টাইমস, বিবিসিসহ কয়েককটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
 
করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান ৬৩ বছর বয়সী হ্যাংকস। তার স্ত্রী রিটার বয়সও ৬৩ বছর।
 
ইনস্টাগ্রামে হ্যাংকস লিখেছেন, শারীরিক দুর্বলতা অনুভব করছিলাম। ঠান্ডা, শরীরে ব্যথা ও জ্বর নিয়ে পরীক্ষা করানোর পর শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। পোস্টে সবাইকে পরবর্তী আপডেট তথ্য জানাবেন বলেও জানান তিনি।

হ্যাংকস জানান, তারা এখন আইসোলেশনে থাকবেন।

 
চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত চার হাজার ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ১৮ হাজারের অধিক। ১২০টির অধিক দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
 
 
 
 
Share With:
Rate This Article