Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeখেলাধুলাস্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান মারা গেছেন

স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান মারা গেছেন

স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামান মারা গেছেন

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার কে এম নওশেরুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই সাইদুজ্জামান।

এর আগে কোভিড-১৯ এ আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর ইবনে সিনা হাসপাতালে নওশেরুজ্জামানকে ভর্তি করানো হয়।

পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কে এম নওশেরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ ওয়াপদার হয়ে খেলেছেন।

তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মু্ক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। খেলেছেন জাতীয় ফুটবল দলেও।❐

Share With:
Rate This Article