Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeঅর্থনীতিস্বর্ণের দাম আবারও বাড়ল

স্বর্ণের দাম আবারও বাড়ল

স্বর্ণের দাম আবারও বাড়ল

বাজুস সভাপতি এনামুল হক খান দোলন জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে আবারও বাড়ল স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) র এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে এক মাসের কম সময়ের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ার  তথ্য জানিয়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৫ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৬ হাজার ৮৬২ টাকায়। আর ১৮ ক্যারেট বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকা দরে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দামে কোনো পরিবর্তন হয়নি। আগের দামে ২৯ হাজার ১৬০ টাকাতে বিক্রি হবে।

 

Share With:
Rate This Article