Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌদি আরবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর ঘোষণা

সৌদি আরবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর ঘোষণা

সৌদি আরবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর ঘোষণা

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়। 
 
টুইটার বার্তায় বলা হয়, ওই ব্যক্তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশ করেন। তবে তিনি সৌদি নাগরিক।
 
সৌদি কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে যে, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাহরাইন হয়ে সৌদিতে প্রবেশের সময় ইরান যাওয়ার ব্যাপারে তথ্য গোপন করেছে।
 
তার মধ্যে করোনাভাইরাস পাওয়ার পর তাকে কোয়ারেন্টাইন করা সহ যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে।
 
করোনাভাইরাসে চীনের পর ইরানেই মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। আক্রান্ত হওয়ার সংখ্যাও অনেক। উপসাগরীয় দেশগুলোর কয়েকটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া রোগীরাও সম্প্রতি ইরান সফর করেন বলে জানানো হয়।
 
করোনাভাইরাস ঠেকাতে গত সপ্তাহে সৌদি আরব বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করে দেশটি। ♦
 
রয়টার্স
 
 
Share With:
Rate This Article