Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌদি আরব হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে

সৌদি আরব হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে

সৌদি আরব হোয়াটসঅ্যাপের বিকল্প আনছে

হোয়াটস অ্যাপের মতো বিকল্প এক মেসেজিং প্লাটফর্ম নিয়ে কাজ করছে সৌদি আরবের কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি)।

তারা এমন একটি প্লাটফর্ম আনতে কাজ করছে যার মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়ালি নিরাপদে যোগাযোগ রক্ষা করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন নথি, বার্তা ও কথোপকথনের রেকর্ড স্থানান্তরে নিরাপত্তা নিশ্চিতে জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের আদলে বিকল্প বাণিজ্যিক অ্যাপ হিসেবে এটি তৈরি করা হচ্ছে।

কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক বাসিল আল-ওমির জানান, এক বছরের ভেতর আমরা অ্যাপটি আনার চেষ্টা করছি। দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে।

আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের কোনও বিপদ থাকবে না। সৌদির নিজস্ব জনবল দিয়েই অ্যাপটি তৈরি করা হচ্ছে। শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারবেন।❐

Share With:
Rate This Article