Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 2, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদসারাদেশে চলছে বিনা মূল্যে বই বিতরণ উৎসব

সারাদেশে চলছে বিনা মূল্যে বই বিতরণ উৎসব

সারাদেশে চলছে বিনা মূল্যে বই বিতরণ উৎসব

সারাদেশে চলছে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। নতুন বছরের প্রথম দিনে বুধবার সকাল থেকে দেশের সব স্কুলে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে চলছে বই উৎসব। আছেন মন্ত্রী, সাংসদ, সচিব। শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানও। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই নিতে এসেছেন।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য শিরিন আক্তার, নজরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।
 
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার সাভারে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবের মূল অনুষ্ঠান হচ্ছে।
 
এবার প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
Share With:
Rate This Article