Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদসাড়ে ১৫ ঘন্টা উড়ে ড্রিমলাইনার ঢাকায়

সাড়ে ১৫ ঘন্টা উড়ে ড্রিমলাইনার ঢাকায়

সাড়ে ১৫ ঘন্টা উড়ে ড্রিমলাইনার ঢাকায়

যুক্তরাষ্ট্র থেকে টানা ১৫ ঘণ্টা ৩০ মিনিটের পথ পাড়ি দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া অত্যাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার রাত ৮টা ১৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘অচিন পাখি’। প্রথা অনুযায়ী, ‘অচিন পাখি’কে ওয়াটার গান স্যালুট জানানো হয়। এ সময় উড়োজাহাজটিকে গ্রহণ করতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি সেন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ড্রিমলাইনারটি।

শুক্রবার সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ সিরিজের প্রথম ড্রিম লাইনার ‘সোনার তরী’ এরইমধ্যে গত ২১ ডিসেম্বর বিকালে দেশে পৌঁছেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোয়িং ৭৮৭-৯ সিরিজের নতুন ড্রিম লাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন।

Share With:
Rate This Article