সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
আটলানটিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গেল ২৪ ডিসেম্বর মঙ্গলবার সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ মহান বিজয় দিবস উদযাপন করে। এ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা , আলোচনা সভা, শিশু-কিশোরদের সঙ্গীত চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিপ্লব দেবের সঞ্চালনায় আলোচনা সভায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান।
পরিবেশনার মধ্য দিয়ে গত , মঙ্গলবার উদযাপন করেছে বাংলাদেশের । আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেনুতে এদিন সন্ধ্যা থেকে নানা বর্নাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। বক্তব্য রাখেন আব্দুল জামিল, আহসান হাবীব, কাঞ্চন বল, কামাল হোসেন, গোলাম হাফিজ , মো. শাহজাহান, মো. এনামুল হক, ফরহাদ সিদ্দিক ,রওশন উদ্দীন।
বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান।সভায় বক্তব্য রাখেন আব্দুল জামিল,আহসান হাবীব,কানচন বল,কামাল হোসেন,গোলাম হাফিজ ,মো:শাহজাহান, মো: এনামুল হক, ফরহাদ সিদ্দিক ,রওশনউদদীন । অনুষ্ঠান সনচালনা করেন বিপ্লব দেব। আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার। তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামে-গঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহবান জানান।

এছাড়া বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে অভিভাবকদেরকে তাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানানো আহ্বান জানান। তারা আরও বলেন, স্বাধীনের দীর্ঘ ৪৮ বছর পরেও জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে নি। দেশে ও প্রবাসে জামাত-বিএনপি দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার কথা বলেন।
এর আগে কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, দু দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জাতীয় সঙ্গিতেরপর একাত্তরের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, নূর মোহাম্মদ, মনতোষ দত্ত, সিম আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া শিশু- কিশোরদের অংশগ্রহণে সঙ্গীত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কৃত এবং বিজিতদের মধ্যে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীলাদ্রি শেখর চৌধুরী।








