Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকশ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা

শ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা

শ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা

চরম আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। নিজ দেশের এমন ক্রান্তিকালে ভারতে বসে এক ভিডিও বার্তায় বিশ্বের কাছে সাহায্যের আবেদন জানালেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভা।

তার ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় দ্বীপরাষ্ট্রের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে বলেছেন, ‘গানে এমন একটি ভাষা রয়েছে, যা সবাইকে জুড়ে নেয়। আশা করি আমার গান শ্রীলঙ্কার পাশে থাকার সমর্থন জোগাতে সাহায্য করবে।’

ইয়োহানি বর্তমানে ভারতে রয়েছেন। কিন্তু দেশের অস্থির পরিস্থিতি সম্পর্কে পূর্ণমাত্রায় সচেতন তিনি। ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে রয়েছি, কিন্তু আমার মন পড়ে রয়েছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের মানুষের কষ্ট দেখে এবং এমন সময় তাদের পাশে থাকতে না পেরে বুক ফেটে যাচ্ছে।’

ভিডিও বার্তায় নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করে ইয়োহানি বলেন, ‘আমি শিল্প ও ব্যক্তি হিসেবে সব সময়ই অরাজনৈতিক ছিলাম। আমি এবং আমার গানের দল কারও অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও আমরা এই নীতি বজায় রাখব। তবে দেশের একজন প্রতিনিধি হিসেবে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশের এই আর্থিক সংকটে পাশে দাঁড়াতে ইয়োহানি একটি মিউজিক ভিডিও প্রকাশ করবেন। ভারতে সেই প্রকল্পের কাজ চলছে। তিনি নিজেও ভিডিও বার্তায় সেই খবর জানিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, কথার চেয়ে গানে বেশি ভালো কাজ হয়। আমি শ্রীলঙ্কার সতীর্থদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারা দেশের এই সংকটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়াতে চান। আশা করি, ভারত এবং সমগ্র বিশ্ব আমাদের এই উদ্যোগকে সমর্থন করবে এবং শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াবে।’ ভিডিও বার্তায় এভাবে সমর্থন চাওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন শ্রীলঙ্কার সেনাকর্তার কন্যা ইয়োহানি।

Share With:
Rate This Article