শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় ডেট্রয়েট সিটির একটি পার্কিং লটে ডেট্রয়েট দূর্গা টেম্পলের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে বাংলাদেশি প্রবাসী প্রগতিশীল অনেকে অংশ নিয়েছেন।
বক্তারা বলেন, বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এক মহান দিনে শাল্লার হিন্দু গ্রামে জঘন্যতম হামলা চালানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাংচুর ও জিনিসপত্র লুটপাট করেছে। পাশাপাশি ভেঙেছে ৮টি উপাসনালয়।
শাল্লায় হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে ডেট্রয়েট দূর্গা টেম্পলের প্রেসিডেন্ট রতন হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৌরভ চৌধুরী, অজিত দাশ, অপূর্ব কান্তি চৌধুরী, পংকজ দাশ, লিটন শীল, রুমা রানী দাশ প্রমুখ।❐








