Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকরাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে। এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা।

পপসনার প্রধান পুলিশ কর্মকর্তা ওলেস্কি বিলশিতস্কি শনিবার বলেছেন, রাশিয়ান বাহিনী তার অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল একই অভিযোগ করেছেন।

তিনি বলেন, লুহানস্ক অঞ্চলের পপসনারে রাতজুড়ে হামলায় রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনের লিউডমিলা ডেনিসসোভা নামে ওই ন্যায়পাল রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে-এমন একটি ছবি শেয়ার করেছেন। তবে ইউক্রেনের কাছে এর শক্ত প্রমাণ আছে-এ দাবি করেননি।

লিউডমিলা ডেনিসসোভা অনলাইনে এক বিবৃতিতে বলেন, ‘রোম কনভেনশন মতে একটি বেসামরিক শহরে এমন অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বোমা হামলা-একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’

Share With:
Rate This Article