Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদযুক্তরাষ্ট্রের সব কারাগার লকডাউন

যুক্তরাষ্ট্রের সব কারাগার লকডাউন

যুক্তরাষ্ট্রের সব কারাগার লকডাউন

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সব কারাগার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
 
তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টাইন ও আইসোলেশন বৃদ্ধি পাওয়ায় বুধবার এ সিদ্ধান্ত নেয় ফেডারেল বুর্যো অব প্রিজন।
 
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বন্দিদের কোয়ার্টারে বা সেলে থাকতে হবে অনন্ত দুই সপ্তাহের জন্য। তবে লকডাউন আরও বাড়তে পারে।
 
কারাগারে লকডাউনের সময় প্রতিনিধি, লন্ড্রি, পানি, কম্পিউটার এবং টেলিফোন এসব ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
 
মার্কিন ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে জানায়, বুর্যো অব প্রিজন মঙ্গলবার এ সংক্রান্ত এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের কারা কর্তৃপক্ষ করোনাভাইরাস বিস্তার রোধে ফেডারেল কারাগারে ১৪ দিনের জন্য বন্দিদের জন্য নির্দিষ্ট সেলে থাকতে আদেশ দিয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ কর্মসূচি ও স্যানিটেশন বজায় রাখার জন্য কিছু ব্যতিক্রম অনুমোদন করা হবে। ফেডারেল প্রিজন এজেন্সির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মার্সাল সার্ভিসের সঙ্গে যৌথ কাজ করে যাবে; যাতে লকডাউনের সময় নতুন বন্দি সীমিত করা যায়।
 
মঙ্গলবার প্রকাশিত ফেডারেল কারাগার ব্যবস্থাপনার এক সমীক্ষায় জানা গেছে, ফেডারেল কারাগারে ২৯ জন বন্দি ও ৩০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে একজন বন্দি মারা গেছেন।
 
আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিন্স ইউনির্ভাসিটির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৩৭৩ জন। আর মারা গেছেন ৬ হাজার ৯৫ জন মানুষ।◉
 
 
Share With:
Rate This Article