যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বহুজাতিক কমিউনিটির সভা অনুষ্ঠিত
গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির এক্সপ্রেস অটো সেন্টার মিলনায়তনে এক বহুজাতিক কমিউনিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটলান্টিক সিটির সকল নাগরিকের জন্যে কমিউনিটি সেন্টার স্থাপনের প্রস্তাব করা হয়। এছাড়া সভায় প্রবাসীদের সন্তানদের বেড়ে ওঠা এবং সুন্দর জীবনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। সুমন মজুমদারের সভা সঞ্চালনায় বহুজাতিক কমিউনিটির কল্যাণ ও উন্নয়নে সদস্য ও নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন। কমিউনিটির শ্বেতাঙ্গ, স্প্যানিশ, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, চায়না ও ভারতীয় সদস্য ও নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
আলোচনা করেন কাউন্সিল এট লার্জ এমও ডেলগাডো, কাউন্সিল এট লার্জ জর্জ টিবিট, ডেভিড এনগুয়েন, আবদুর রফিক, হুয়ান লি, পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন, মো. সোহেল, নিশীতা কোহলি, সাই ম্যাক, আমের কাশ্মীরি, জয়েস হাগেন, ক্রিসচিয়ান মরেনো, জে সোধা, ড. পেড্রো সানটানা, সাখাওয়াত হোসেন, সাখাওয়াত শিপন, শাহরিয়ার আহমদ, টিমি হুয়ান, অভিজিত চৌধুরী লিটন, সুব্রত চৌধুরী প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি








