যুক্তরাষ্ট্র যুব দলের গায়েবানা জানাজা, অনলাইনে ঢাকার নেতাদের অংশগ্রহণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এবং প্রবাসে যারা মারা গেছেন তাদের জন্য গায়েবানা জানাজা করেছে যুক্তরাষ্ট্র যুব দল। একইসঙ্গে যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা আয়োজন করেছে। এবং অসহায় মানুষের মধ্যেও খাদ্য বিতরণ করা হয়।
গেল ৭ জুলাই দুপুরে জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় এ আয়োজন সম্পন্ন করা হয়।
যুব দলের এ ভার্চুয়াল সভায় ঢাকা থেকে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন টুকু, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।
গায়েবানা জানাজায় ঈমামতি করেন এবং দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মোহাম্মদ সেন্টারের ঈমাম মাওলানা কাজী কাইয়্যূম। ভার্চুয়েল সভায় দোয়া পরিচালনা করেছেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদিক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুবদল নেতা আহবাব চৌধুরী খোকন, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, রেজাউল আজাদ ভুইয়া, দেওয়ান কাওসার, ওয়াহেদ আলী মন্ডল, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, জাবেদ উদ্দিন, চৌধুরী সালেহ, আবুল কাশেম, আনোয়ার হোসেন, আনোয়ারুল হক লেবু, এ বি সিদ্দিক, মোস্তাক আহমেদ, আবুল কালাম, ফয়সাল হোসেন, এমডি আলম, মোহাম্মদ আলম, কাদের জোয়ার্দার, জাহাঙ্গীর হোসেন, বি এম বাদশা, আলম মন্ডল, ছাত্র দল নেতা শাহবাজ আহমদ, ফরিদ খন্দকার প্রমুখ।
আয়োজিত সভায় বিশেষভাবে দোয়া করা হয় বাংলাদেশ সোসাইটির প্রয়াত সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য আজাদ বাকির, বিএনপির প্রয়াত নেতা তানভীর আহমেদ প্রিন্স, রাশেদা আহমেদ মুন ও আনোয়ারুল হক লেবুর বাবা মোজাম্মেল হকের জন্য।
যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরীর সৌজন্যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। যুব দলের নেতারা খাদ্য সামগ্রি বিতরণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।⛘








