Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রবাসমুজিববর্ষে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

মুজিববর্ষে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

মুজিববর্ষে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

নিউইয়র্কে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা আরও জানান, নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের এক সময়ের সাবেক জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে গঠিত বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক মুজিববর্ষ-২০২০ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজন করেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা।

নিউইয়র্কসহ উত্তর আমেরিকার ২০টি ফুটবল দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং তিন শতাধিক অ্যাথলেটের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৩, ১৪, ১৫ ও ১৬ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা শেষ হবে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ১৭ মার্চে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আরও জানান, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে ২৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে আগামী ২৭ মার্চ বিজয়ীদের পুরস্কার এবং কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের মাঝে বঙ্গবন্ধু পদক প্রদান করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রবাসে এরইমধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক-এর আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান, প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, সদস্য সচিব জুয়েল আহমেদ, যুগ্ম সদস্য সচিব আব্দুল বাসিত খান বুলবুল এবং সমন্বয়কারী নূরুল আমিন বাবু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ওয়াহিদ কাজী এলিন, শাহীন আজমল, মাসুদ সিরাজী, জেড এ জয় ও দুরুদ মিয়া রনেল প্রমুখ।

Share With:
Rate This Article