Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমালিতে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

মালিতে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

মালিতে সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৫

আফ্রিকার দেশ মালিতে দুটি সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩ সেনাসদস্যসহ ২৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

সেনাবাহিনী জানায়, মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুধারীরা।

দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে সোকউরায় ৯ ও প্যারউকৌ চৌকিতে ২ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী।

এতে কমপক্ষে ১৩ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবী করেছে।

২০১২ সাল থেকে মালিতে সেনাসদস্যদের সঙ্গে আল কায়েদার মদদপুষ্ট স্থানীয় একটি উগ্রপন্থী সংগঠনের সংঘাত চলে আসছে। এতে কয়েক হাজার সেনাসদস্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

গত বছরই এসব হামলায় ৪৫৬ বেসামরিক লোক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।❐

Share With:
Rate This Article