Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমার্কিন সেনা হটানোর দাবিতে উত্তাল মধ্যপ্রাচ্য

মার্কিন সেনা হটানোর দাবিতে উত্তাল মধ্যপ্রাচ্য

মার্কিন সেনা হটানোর দাবিতে উত্তাল মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে একাট্টা ওই অঞ্চলের দেশগুলো। ইরানি শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকীতে ইরাক থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবী জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ।

একইরকম দাবী করেছে ইয়েমেন, সিরিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশ।

এদিকে ইরানের রেভ্যুলেশনারি গার্ড বলেছে, বিলম্ব হলেও সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

জেনারেল সোলাইমানি হত্যাকান্ডের প্রথম বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান কয়েক লাখ ইরাকি। তারা সোলায়মানি এবং ইরাকি কমান্ডার মাহদিসহ নিহত সবার বিচার দাবী করেন। একইসঙ্গে দাবী জানানো হয় ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের। এসময় যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন জ্বালিয়ে মার্কিনবিরোধী নানা স্লোগান দেন তারা।

যুক্তরাষ্ট্রের সেনারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ উসকে দিচ্ছে বলে দাবী করেছেন লেবাননের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। অবিলম্বে মার্কিনদের মধ্যপ্রাচ্য থেকে বিতারিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। এছাড়াও মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য থেকে বিতারিত করারও শপথ নেন হিজবুল্লার যোদ্ধারা।

হিজবুল্লাহ নেতা আলী ফায়াদ বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি খবরদারি বন্ধ হবেই।’

এছাড়াও জেনারেল সোলাইমানি হত্যাকান্ডের বার্ষিকীতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাবিরোধী বিক্ষোভ হয়েছে সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড-আইআরজিসি বলেছে, সোলাইমানির রক্তের প্রতিশোধের অপেক্ষায় আছে ইরান। উপযুক্ত সময়ে, সঠিক জায়গায় যুক্তরাষ্ট্রকে মোক্ষম জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন বাহিনীর মুখপাত্র।❐

Share With:
Rate This Article