মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছে সৌদি আরব
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে পবিত্র শহর মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছে সৌদি আরব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জারি থাকবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক রাজ ডিক্রিতে এই কারফিউ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ মক্কা ও মদিনায় সর্বাত্মক কারফিউ জারি করা হয়েছে।
তবে প্রাপ্ত বয়স্ক বাসিন্দারা জরুরি চিকিৎসাসেবা ও খাবার সংগ্রহের জন্য সকাল ৬টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
কারফিউ জারি করে দেওয়া রাজ ডিক্রিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এই কারফিউ জারি করা হলো।
পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। তবে সরকারি ও বেসরকারি যেসব প্রতিষ্ঠান জরুরি সেবায় নিয়োজিত সেগুলো এর আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য এর আগে ২৫ মার্চ সৌদি আরব দেশটিতে লকডাউন জারি করে। লকডাউনের কারণে মক্কা, মদিনা ও রিয়াদে প্রবেশ ও বহির্গমন বন্ধ হয়ে যায়।
এছাড়া দেশটির ১৩টি প্রদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।◉








