Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeভারতভারতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ল

ভারতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ল

ভারতে লকডাউনের সময় ৩ মে পর্যন্ত বাড়ল

ভারত সরকার করোনাভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।

এনডিটিভি জানিয়েছে আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন ১২ দিন বাড়ানোর ঘোষণা দেন। এর ফলে ভারতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনে থাকবে।

আগের ঘোষণা অনুযায়ী ২১ দিনের লকডাউন আজই শেষ হওয়ার কথা ছিল।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ায় গত শনিবার মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশটির অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির দাবি জানান। পশ্চিমবঙ্গসহ ৯টি রাজ্য ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১৫দিন বাড়িয়েও দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে ৩ মে পর্যিন্ত সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

মোদি তার ভাষণে ছোট-বড় উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। তিনি দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানান।

প্রসঙ্গত, এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪১ জন। আর মারা গেছেন ৩৫৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায়ই ৩১ জনের মৃত্যু হয়েছে।◉

Share With:
Rate This Article