Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকভারতে বিতর্কিত নাগরিক আইনের বিরুদ্ধে এবার দক্ষিণ ভারতে বিক্ষোভ

ভারতে বিতর্কিত নাগরিক আইনের বিরুদ্ধে এবার দক্ষিণ ভারতে বিক্ষোভ

ভারতে বিতর্কিত নাগরিক আইনের বিরুদ্ধে এবার দক্ষিণ ভারতে বিক্ষোভ

এবার দক্ষিণ ভারতেও শুরু হয়েছে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)র বিরুদ্ধে বিক্ষোভ। সোমবার চেন্নাইয়ের রাজপথে বিশাল মিছিল করেছেন বিরোধীরা।

আনন্দবাজার পত্রিকা এক খবরে জানিয়েছে, ডিএমকের ডাকা প্রতিবাদ মিছিলে কংগ্রেস-সিপিএমসহ অধিকাংশ বিরোধী দলের নেতারা অংশগ্রহণ করেন। একইদিন বেঙ্গালুরুতেও বিশাল মিছিল হয়েছে।

সিএএ-এনআরসির প্রতিবাদে সোমবার প্রতিবাদ মিছিলের ঘোষণা আগেই করেছিল ডিএমকে। সোমবার সেই মিছিল শুরু হতেই রাস্তায় ঢল নামে জনতার। ডিএমকে প্রধান এম কে স্টালিন ছাড়াও মিছিলে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, সিপিএম রাজ্য সম্পাদক কে বালাকৃষ্ণন, বিদুথালাই চিরুথাইগল কাটচি (ভিসিকে) সুপ্রিমো থোল তুরিমাভালভনের মতো নেতারা।

এ দিন সকালে শহরের এগমোরে জমায়েত হন সব দলের সমর্থকরা। সেখান থেকে মিছিল করে শেষ হয় রাজারথিনাম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই জনসভায় বক্তব্য দেন মিছিলে অংশ নেয়া দলের নেতা-নেত্রীরা।

মিছিল ঘিরে অশান্তির আশঙ্কায় ব্যাপক প্রস্ততি নিয়েছিল পুলিশ। ড্রোন ক্যামেরা, দাঙ্গা-রোধী গাড়ি, সুইফট অ্যাকশন গ্রুপের জওয়ানদেরও মোতায়েন করা হয়েছিল।

বিজ্ঞাপনটিকে বন্ধ করেছে

অ্যাড্ দেখা বন্ধ করুন

এই বিজ্ঞাপনটি কেন? 

বিজ্ঞাপনটিকে বন্ধ করেছে

অ্যাড্ দেখা বন্ধ করুন

এই বিজ্ঞাপনটি কেন? 

একাধিক বার এই বিজ্ঞাপন দেখেছি

বিজ্ঞাপন, সামগ্রী আড়াল করছে

এই বিজ্ঞাপনে আগ্রহী নই

বিজ্ঞাপনটি অনুপযুক্ত ছিল

আমরা বিজ্ঞাপনটি আবার না দেখানোর চেষ্টা করব

আমরা বিজ্ঞাপনটি আবার না দেখানোর চেষ্টা করব

বিজ্ঞাপনটিকে বন্ধ করেছে

বিজ্ঞাপনটিকে বন্ধ করেছে

সাইট পরিদর্শন করুন

Share With:
Rate This Article