Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদভারতে প্রকাশ্যে থুতু ফেললেই করা হবে ৫০০ টাকা জরিমানা

ভারতে প্রকাশ্যে থুতু ফেললেই করা হবে ৫০০ টাকা জরিমানা

ভারতে প্রকাশ্যে থুতু ফেললেই করা হবে ৫০০ টাকা জরিমানা

ভারতে ব্যাপকহারে ছড়াচ্ছে করোনাভাইরাস। দেশটিতে ইতোমধ্যেই শতাধিক লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে স্কুল-কলেজ বন্ধসহ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
 
এবার আরও একটি সিদ্ধান্ত নিয়েছে গুজরাটের রাজ্য সরকার। যে কোনও পাবলিক প্লেস বা প্রকাশ্যে থুতু ফেললেই করা হবে ৫০০ টাকা জরিমানা।
 
এখনও গুজরাটে একজনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় নি। কিন্তু তাও সাবধানী প্রশাসন। রোগের প্রকোপ আটকাতেই এই সিদ্ধান্ত।
 
গুজরাট রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আমরা প্রকাশ্যে থুতু ফেলার বিষয়টি আটকাতে রোখার বিষয়ে শেষ কয়েকদিন ধরে কথাবার্তা চালাচ্ছিলাম৷ সেই নিয়ে জেলাশাসক, পৌরপ্রধানদের সঙ্গে কথাও হয়েছিল। সেই আলোচনা থেকেই এই সিদ্ধান্ত পৌঁছেছি আমরা। এবার ঠিক করা হবে কীভাবে এই জরিমানা করা হবে।
 
গুজরাত হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার থেকেই হাইকোর্ট ক্যাম্পাসে সুরক্ষার তাগিদে একটি নির্দেশনামা জারি করা হচ্ছে। সমস্ত সরকারি অনু্ষ্ঠান, যেগুলোকে পিছিয়ে দেওয়া যায়, সরকার সেগুলি পিছিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
 
জানুয়ারির ১৫ তারিখের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২৯ হাজার যাত্রীকে সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দরে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৭৭ জনকে করোনা সন্দেহে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।♦
 
 
 
 
Share With:
Rate This Article