বাংলাদেশে শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর করোনায় মারা গেলেন
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)।
তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে নিলুফার মঞ্জুর মারা যান।
পরিবার সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, জানাজা শেষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করা হবে।
১৯৭৪ সালের ১৫ জানুয়ারি তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। ⛘








