Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশবাংলাদেশে করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু

বাংলাদেশে করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু

বাংলাদেশে করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন অপু করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২ টা ৪৫ মিনিটের সিএমএইচ এ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙা গ্রামে।

তিনি ১৯৯১ সনের ১০ সেপ্টেম্বর আইনপেশার সনদপ্রাপ্ত হয়ে ১৯৯২ সনের ১০ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি আইন পেশায় আসার পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ল’ইয়ার্স কমিউনিটি ও সিনিয়র আইনজীবীগণ গভীর শোক প্রকাশ করেছেন। ⛘

Share With:
Rate This Article