Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবাঁচার সম্ভাবনা বেশি শুধু এমন রোগীরাই চিকিৎসা পাচ্ছেন ইতালিতে!

বাঁচার সম্ভাবনা বেশি শুধু এমন রোগীরাই চিকিৎসা পাচ্ছেন ইতালিতে!

বাঁচার সম্ভাবনা বেশি শুধু এমন রোগীরাই চিকিৎসা পাচ্ছেন ইতালিতে!

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় কোন্‌ রোগীকে চিকিৎসা দেবেন, আর কাকে চিকিৎসা দেবেন না এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো নির্মম পরিস্থিতিতে পড়ে গেছেন বলে জানিয়েছেন ইটালির ডাক্তাররা।
 
পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইটালির সবচেয়ে বেশি আক্রান্ত লম্বার্ডি অঞ্চলে ডাক্তারদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যাদের বাঁচার সম্ভাবনা বেশি শুধু তাদেরকেই চিকিৎসা দিতে।
 
এর ফলে বয়স্ক রোগীদের চেয়ে তরুণদেরকেই বেশি চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বার্গামোর একটি হাসপাতালের একজন অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগীর বয়স যদি ৮০-৯৫ হয় এবং তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করে তাহলে ধরে নেওয়া হচ্ছে যে তিনি আর বাঁচবেন না। এবং তাকে নিয়ে চিকিৎসকরা আর বেশি সময় ব্যয় করছেন না।
 
অন্যদিকে, ডাক্তারসহ দেশটির চিকিৎসা পেশায় কর্মরত মানুষদের মধ্যেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠছে।
 
করোনাভাইরাসেবএখন সবচেয়ে খারাপ অবস্থা ইটালিতে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইতালিতে ১৬৮ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে।
 
এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩১ জনে। আর আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
 
করোনা ভাইরাসের ছোবলে পুরো ইটালি স্থবির হয়ে পড়েছে। শহরগুলো পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে।
 
পুরো দেশ যেন এক আতংকের নগরী। সোমবার রাতে আকষ্মিকভাবে পুরো দেশ রেডজোনের আওতাভুক্ত ঘোষণা করায় গৃহবন্দী হয়ে পড়েছে দেশটির সাড়ে ৬ কোটিও বেশি মানুষ।
 
আগামী ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, মিউজিয়াম, থিয়েটার, সিনেমা, স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্থানসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। ♦
 
 
 
 
Share With:
Rate This Article