Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 2, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদফোবানার পতাকাতলে ঐক্য—নায়াগ্রা ফলসে ৩৯তম সম্মেলনের আয়োজন ২৯-৩১ আগস্ট

ফোবানার পতাকাতলে ঐক্য—নায়াগ্রা ফলসে ৩৯তম সম্মেলনের আয়োজন ২৯-৩১ আগস্ট

ফোবানার পতাকাতলে ঐক্য—নায়াগ্রা ফলসে ৩৯তম সম্মেলনের আয়োজন ২৯-৩১ আগস্ট


শাহ্ জে. চৌধুরী

“প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নায়াগ্রা ফলসে ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৩৯তম বার্ষিক সম্মেলন।

শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বাধীন দুইটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে এ সম্মেলনের আয়োজন করছেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘নবান্ন পার্টি হলে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা জানান, প্রবাসে বিভক্তির অবসান ঘটিয়ে ফোবানার মূল লক্ষ্যে ফেরার সময় এসেছে।

শাহ নেওয়াজ বলেন, “আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সেটি মিটেছে। এখন জাতীয় স্বার্থে সব ভেদাভেদ ভুলে একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।” গিয়াস আহমেদ যোগ করেন, “প্রবাসীদের স্বপ্ন পূরণের জন্য ঐক্যই ছিল একমাত্র পথ।”

এসময় জানানো হয়, নায়াগ্রা ফলসের একটি বিলাসবহুল ভেন্যুতে সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সম্মেলনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবাসী ব্যবসায়ীদের নেটওয়ার্কিং এবং নতুন প্রজন্মকে নেতৃত্বে আনার কার্যক্রম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান, হাসানুজ্জামান হাসান, জুবায়ের দারা, ফাহাদ সোলায়মান, মইনুল হক হেলাল, আলী ইমাম, খন্দকার ফরহাদ, নিশান রহিমসহ অনেকে। সঞ্চালনায় ছিলেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম।

এছাড়াও জানানো হয়, ফোবানার অন্য দুটি গ্রুপ—জর্জিয়ার আটলান্টা ও কানাডার মন্ট্রিয়ল শাখাও একই সময় সম্মেলনের ঘোষণা দিয়েছে। তবে সবার সঙ্গে ঐক্যের বিষয়ে যোগাযোগ চলছে বলে জানানো হয়।

ফোবানার ইতিহাস তুলে ধরে বলা হয়, ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। বাংলাদেশি সংস্কৃতি প্রচার, প্রবাসীদের ঐক্য এবং প্রজন্মান্তরের মধ্যে মুল্যবোধ সংক্রমণের লক্ষ্যেই এর পথচলা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এবারের ফোবানা সম্মেলন হবে প্রবাসীদের জন্য এক মিলনমেলা, যেখানে দল-মতের উর্ধ্বে উঠে বাংলাদেশ ও উত্তর আমেরিকার মধ্যে সাংস্কৃতিক ও চিন্তাগত সেতুবন্ধন গড়ে তোলা হবে।

ছবি: নেহের সিদ্দিকীর সৌজন্যে

Share With:
Rate This Article