Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রবাসফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের ব্যাডমিন্টন ক্লাব শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের ব্যাডমিন্টন ক্লাব শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

ফিলাডেলফিয়ায় বাংলাদেশিদের ব্যাডমিন্টন ক্লাব শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা

গেল ১৪ জানুয়ারী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়া ব্যাডমিন্টন ক্লাব স্হানীয় এক ক্লাবে আয়োজন করেছিল শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
 
প্রতিযোগিতায় সর্বমোট ১৪টি দল অংশগ্রহণ করে।
 
১৪টি দলের মধ্য থেকে ইলিয়াস হোসাইন ও সাজেদুর রহমানের দল চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় মুরাদ চৌধুরী ও মুকিত আহম্মেদের দল । তৃতীয় স্থান লাভ করে মোস্তফা রেজওয়ান ও রাসেল আহম্মেেরদের দল।
 
ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন খসরুজ্জামান রাজু এবং সাজেদুর রহমান ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
 
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বেসাপের সাবেক সেক্রেটারি জনাব খায়ের খান এবং কামরুল হাসান।
 
টুর্নামেন্টে মোস্তফা বাদল, মুরাদ চৌধুরী, খায়ের খান এবং সাব্বির হুসাইনের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী এবং অতিথিদের টিশার্ট উপহার দেওয়া হয়।
 
বেসাপের সভাপতি স্বরন খান এবং উপদেষ্টা মাসুকূল খান অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টীমের হাতে ট্রফি তুলে দেন। রানার আপ টীমকে ট্রফি তুলে দেন বেসাপের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান এবং বর্তমান সাধারন সম্পাদক স্বপন লস্কর । তৃতীয় স্হান অধিকারী দলকে ট্রফি তুলে দেন বেসাপের সিনিয়র সহ সভাপতি আবেদীন জয়নাল।এছাড়াও আরও কয়েকটি ট্রফি খেলোয়ারদের হাতে তুলে দেন বেসাপের প্রাক্তন সহ সভাপতি আশরাফুল ইসলাম আরিফ, বেসাপের সহ সভাপতি নাহিদ রেজা জনি এবং দপ্তর সম্পাদক জনাব মোহাম্মাদ মকবুল হোসেইন ফারুক ।
 
প্রতিযোগিতায় বেসাপের সভাপতি জনাব স্বরন খান, উপদেষ্টা জনাব মাশুকুল ইসলাম খান, প্রধান নির্বাচন কমিশনার জনাব আবদুল্লাহ নান্নু, সাবেক সহ সভাপতি আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম(আবুল) সাধারন সম্পাদক স্বপন লস্কর, বেসাপের আবেদিন জয়নাল, মকবুল হোসেন ফারুক, খসরুজ্জামান রাজু, নাহিদ রেজা, রাকিব চৌধুরী, এমাদ চৌধুরি, খোকন সহ আপারডার্বি, সেন্টার সিটি, বেনসালাম এবং নর্থইস্ট ফিলাডেলফিয়ার অনেকেই উপস্হিত থেকে খেলাটি উপভোগ করেন।
 
প্রেস বিজ্ঞপ্তি
Share With:
Rate This Article