Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকফিনল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলো রাশিয়া

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলো রাশিয়া

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলো রাশিয়া

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে শুরু থেকেই ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে সতর্ক করে আসছে রাশিয়া। অন্যদিকে রাশিয়া থেকে রুবেলের বিনিময়ে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছিলো ফিন্যাল্যান্ড। ফলে শনিবার থেকে স্থায়ীভাবে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রুশ প্রাকৃতিক গ্যাস শিল্প কোম্পানি গ্যাজপ্রম গতকাল (শুক্রবার) জানায়, ফিনল্যান্ডের রাষ্ট্রায়াত্ত জ্বালানি কোম্পানি এপ্রিল মাসের প্রাকৃতিক গ্যাসের মূল্য পরিশোধ করেনি। তাই শনিবার থেকে তারা আর গ্যাস পাচ্ছে না।

গ্যাজপ্রম আরও জানায়, ইউরোপীয় দেশগুলো রুবেলে রাশিয়ান গ্যাস সরবরাহের অর্থ প্রদান করবে কারণ, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিনল্যান্ডও এতে সংশ নিয়েছে।

এদিকে ফিনল্যান্ডের জ্বালানি প্রতিষ্ঠান গাসুম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে তাদের জানিয়ে দিয়েছে রুশ কোম্পানি গ্যাজপ্রম।

শনিবার গ্যাস সরবারহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে ফিনিশ কর্তৃপক্ষ।

ফিনল্যান্ড বলছে, দেশের গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে ভিন্ন পথ দেখছে সরকার। গ্যাস সরবরাহের এ সমস্যা তারা মোকাবেলা করতে পারবে। গ্যাস ফিনল্যান্ডের মোট জ্বালানি খরচের এক-দশমাংশেরও কম।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৩১ মার্চ এক নির্দেশনায় স্বাক্ষর করে জানান, পয়লা এপ্রিল থেকে রাশিয়ার বিরুদ্ধে ‘বৈরী’ অবস্থানে থাকা দেশসমূহকে গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে হবে।

Share With:
Rate This Article