Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রপ্রেসিডেন্ট ট্রাম্প ব্যঙ্গ করেছিলেন!

প্রেসিডেন্ট ট্রাম্প ব্যঙ্গ করেছিলেন!

প্রেসিডেন্ট ট্রাম্প ব্যঙ্গ করেছিলেন!

নিরোদের নাকি বাঁশি বাজানোরই নিয়ম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সে নিয়মই রক্ষা করলেন যেন।

করোনাভাইরাসের মহামারিতে যখন চিকিৎসা না পেয়ে পৃথিবী জুড়ে মানুষ মরছে তখনই ট্রাম্প কৌতুক করলেন। ট্রাম্পের ভাষায়, ব্যঙ্গ করেছিলেন তিনি। অথচ করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে তার নিজের দেশ যুক্তরাষ্ট্রেই।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক একটি টাস্কফোর্সের ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জীবাণুনাশক ইনজেকশন দিয়ে এক মিনিটেই করোনা দুর করা সম্ভব।

এ নিয়ে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠায় একদিনের মাথায় সুর পাল্টে ট্রাম্প, বললেন, তিনি ব্যঙ্গ করেছিলেন।

করোনার চিকিৎসা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি এক গবেষণার প্রসঙ্গ তুলে ট্রাম্প চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন, করোনার চিকিৎসায় ইনজেকশন আকারে জীবাণুনাশক ব্যবহার করতে। আর রোগীর দেহে আল্ট্রা ভায়োলেট রে ব্যবহারের প্রস্তাবও দিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, আমি চিকিৎসক নই। কিন্তু কম জানি না।

এর আগে গবেষণা প্রতিবেদন তুলে ধরে তার এক উর্ধ্বতন কর্মকর্তাও উচ্চমাত্রায় সূর্যালোক ও জীবাণুনাশক ইনজেকশন ব্যবহার বা ব্লিচিং করে করোনাভাইরাস দূর করা সম্ভব বলে দাবি করেন। যদিও তাৎক্ষণিক উপস্থিত এক চিকিৎসক তার এমন চিকিৎসা পদ্ধতি নাকচ করে দেন।

এসব বিষয় নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প বলেন, আমি আসলে ব্যঙ্গ করেই ও কথা বলেছিলাম। হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন, আমি তখন উপস্থিত সাংবাদিকদের কাছে ব্যঙ্গ করে জানতে চেয়েছিলাম, জীবাণুনাশক ইনজেকশন দিয়ে চিকিৎসা করা যায় কিনা?

এনডিটিভি

 

Share With:
Rate This Article