প্রিয়াঙ্কা রেড্ডির হত্যাকারীরা মতো ৯ জনকে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল
৬ ডিসেম্বর হায়দরাবাদে ভোরে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্ত মহম্মদ আরিফ, জে নবীন, জে শিবা ও চেন্নাকেশাভুলুর। পশু চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনা কর্নাটক-তেলেঙ্গানা সীমান্তে হওয়ায় বর্তমানে কর্নাটকে গিয়ে তথ্য সংগ্রহ করছে সাইবেরাবাদ পুলিশ। মঙ্গলবার এক শীর্ষ পুলিশকর্তা জানান, ‘হেফাজতে নেওয়ার পরই কর্নাটক ও তেলেঙ্গানায় জাতীয় সড়কের ওপর হওয়া নারীকে খুন ও পুড়িয়ে দেওয়ার ১৫টি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। অভিযুক্তদের মধ্যে দু জন – আরিফ ও চেন্নাকেশাভুলু স্বীকার করেছে যে তারা এর আগে ধর্ষণ ও খুনের আরও ৯টি ঘটনা তারা ঘটিয়েছে। আমরা প্রতিটি মামলা খতিয়ে দেখছি। সেজন্যে বিভিন্ন জায়গায় তদন্ত চলছে।’
পুলিশের দাবি, ওই দুই অভিযুক্ত তেলেঙ্গানার সঙ্গারেড্ডি, রঙ্গারেড্ডি, মাহবুবনগর এবং কর্নাটকের সীমান্তবর্তী শহরগুলির জাতীয় সড়ক এই অপরাধের কথা স্বীকার করেছিল। আধিকারিকের কথায়, ‘ওই দু জন স্বীকার করেছে যে, তারা জাতীয় সড়কে যৌনকর্মীসহ বহু মহিলা ও রূপান্তরকামীকে যৌন হেনস্থা করেছে। তবে তাদের মধ্যে ৯ জনকে তারা পশু চিকিত্সকের মতো ধর্ষণ করে আগুনে পুড়িয়ে খুন করেছে বলে জানায় তারা।’
সুপ্রিম কোর্ট তেলেঙ্গানা এনকাউন্টারের তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ভিএস সিরপুরকার সেই কমিশনের নেতৃত্বে রয়েছেন।








