Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউইয়র্কে গাঙচিলের আয়োজনে নাট্যকার খান শওকতের জন্মদিন পালন

নিউইয়র্কে গাঙচিলের আয়োজনে নাট্যকার খান শওকতের জন্মদিন পালন

নিউইয়র্কে গাঙচিলের আয়োজনে নাট্যকার খান শওকতের জন্মদিন পালন

সংবাদ বিজ্ঞপ্তি
গত ৫ই জানুয়ারী তারিখে অনুষ্ঠিত ১০৬তম আসরে গাঙচিলের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যকার, কবি, সংগঠক ও বঙ্গবন্ধু গবেষক খান শওকত এর শুভ জন্মদিন।
 
খান শওকত ১৯ বছর ধরে চাকরি করছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। একই সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসা করেন। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি চর্চাও করেন। এবং তিনি একজন সমাজসেবক।
 
এ উপলক্ষ্যে ২ সংগঠনটি ফেব্রুয়ারি গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ তাদের প্রতিষ্ঠাতা ও সঙংগঠক খান শওকতের জন্মদিন পালন করে।
 
অনুষ্ঠানে প্রধান ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। সভাপতিত্ব করেন গাঙচিলের প্রধান উপদেষ্টা ও কম্যুনিটি নেতা মো: আখতার হোসেন। পরিচালনার দায়িত্বে ছিলেন, সাধারণ সম্পাদক মৌসুমী রহমান।
 
কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন এবং আলোচনায় অংশ নেন মো. আলী হোসেন, মীর্জা হুদা, গফুর মাষ্টার, শাহ আলম বেবী, হারুনুর রশিদ, কানিজ আয়শা, মো: শাহ আলম, ইসমাঈল খান আনসারী, জুয়েল বৈদ্য, লুৎফুন্নেসা বেগম, দেওয়ান আলম, জাকির হোসেন বাচ্চু, শারমিন সুলতানা, সৈয়দা ফারজানা সিদ্দিকী, উপেন্দ্রা বাহাদুর শাহী, মো: আজিম উদ্দীন, মো: আরিফুজ্জামান, মো মোস্ত‌ফা কামাল, শেখজাদি নার্গিস সুলতানা এবং মো. লিয়াকত আলী।
 

খান শওকত

খান শওকত বলেন, তার পিতা মরহুম মহিউদ্দীন আহম্মদ খান ১৯৭৫ সালে খুলনায় অত্যন্ত ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠা করেন গাঙচিল প্রকাশন। ১৯৭৬ সালে তার আব্বার মৃত্যুর পর প্রায় বন্ধ হয়ে এসেছিল এর কার্যক্রম। তখন তার ভাই খান আখতার হোসেন ও তিনি নিজে কিশোর বয়স থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জড়িত হয়ে পড়েন। পরবর্তীতে দু ভাই মিলে অনেক পরিশ্রমে গাঙচিলকে সংগঠিত করেন। গত ৪৪ বছরে গাঙচিল অনেক সমৃদ্ধ হয়েছে। বর্তমানে গাঙচিল এর তিনশ’র বেশী শাখা আছে। কোলকাতা, ইউরোপ এবং নিউইয়র্কেও এর শাখা আছে।

 
গাঙচিল প্রকাশন ১৯৮৪ সাল থেকে এখন পর্যন্ত ৬ শ’রও বেশী লেখকের প্রায় ১৫০০ বই প্রকাশ করেছে। বাংলাদেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতে প্রতিবছর গাঙচিলের সম্মেলন আয়োজন করা হচ্ছে। ১৯৯৯ সালে তার ভাই খান আখতার হোসেনকে নিয়ে গঠন করেন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ। ২০০৮ সালে নাসরিন চৌধুরী এবং নিলুফার রেজা পারভিজ নিউইয়র্কে শুরু করেন গাঙচিল।
 
খান শওকত এ পর্যন্ত ৪০টি নাটক লিখেছেন। নাটকগুলো দুই বাংলায় মঞ্চস্থ হচ্ছে। এছাড়া তার লেখা মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৪০টি ঐতিহাসিক নাটক নিয়ে ‘বঙ্গবন্ধু নাট্যসমগ্র’ প্রকাশ হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
 
এবছর বাংলাদেশের ২০ টি, কলকাতার ৮টি, এবং কানাডার ১টি নাট্যসংস্থা তার রচিত নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে।
 
 
Share With:
Rate This Article