নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোহাম্মদ বাবুল নামের আরও একজন প্রবাসী বাংলাদেশি।
নিউইয়র্কে এ নিয়ে করোনাভাইরাসে এ পর্যন্ত ১০ বাংলাদেশি মারা গেলেন।
করোনায় মৃত্যুবরণকারী জ্যাকসন হাইটসের খাবার বাড়ির মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
২৭ মার্চ শুক্রবার দেশটির কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।
যুক্তরাষ্ট্রে এখন মানুষের সর্বোচ্চসংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত।
দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৫৯৩ জন।মৃতের সংখ্যা ১ হাজার ৫৫০ জন। ♦








