Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউইয়র্ক চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার করোনাভাইরাসে আক্রান্ত

নিউইয়র্ক চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার করোনাভাইরাসে আক্রান্ত

নিউইয়র্ক চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার করোনাভাইরাসে আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানার একটি রয়েল বেঙ্গল টাইগারের শরীরে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, করোনা আক্রান্ত ৪ বছর বয়সী বাঘটির নাম নাদিয়া। আরও ছয়টি বাঘ ও একটি সিংহের সঙ্গে নাদিয়া অসুস্থ হয়ে পড়লে তার করোনা টেস্ট করা হয় এবং টেস্টে করোনা পজিটিভ আসে। 

ব্রংস চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, গত ২৭ মার্চ প্রথম করোনার লক্ষণ প্রকাশ করে বাঘটি। এরপর থেকে তার চিকিৎসা চলতে থাকে।

করোনা আক্রান্ত ব্রংস চিড়িয়াখানার একজন কর্মীর মাধ্যমে বাঘটি করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।◉

Share With:
Rate This Article