Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউইয়র্ক কনস্যুলেটে শেখ রাসেল দিবস উদযাপন

নিউইয়র্ক কনস্যুলেটে শেখ রাসেল দিবস উদযাপন

নিউইয়র্ক কনস্যুলেটে শেখ রাসেল দিবস উদযাপন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত সকলকে নিয়ে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে শহিদ শেখ রাসেলের ওপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন ও থিম সং পরিবেশন করা হয়।

শিশু-কিশোরদের অংশগ্রহণে শেখ রাসেলের ওপর রচিত গানসহ দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তব্যসহ নানামূখী পরিবেশনা উপস্থাপন করা হয়।

শহীদ শেখ রাসেল, জাতির পিতা ও তার পরিবারের অন্য শহিদ সদস্যসহ সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share With:
Rate This Article