নিউ ইয়র্কে পূজামণ্ডপে মারামারি!
নিউইয়র্ক শহরের জ্যামাইকা এলাকায় মহামায়া মন্দিরের পূজামণ্ডপে গত শুক্রবার মারামারি হয়েছে।
এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, মহামায়া মন্দির পরিচালনার নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। এর আগে বিরোধের জের ধরে আদালতে মামলাও দায়ের করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শ্যামল চক্রবর্তী নামে এক ব্যক্তি অপর একজনের ওপর চড়াও হলে মন্দিরের ট্রাষ্টি সদস্য নির্মল পাল (৬৯) তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামল চক্রবর্তী নির্মল পালের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে স্থানীয় থানা পুলিশকে কল করেন। পুলিশে এলে শ্যামল চক্রবর্তী তার ওপরও নির্মল পাল হামলা করেছে বলে পুলিশকে জানান। পরস্পরের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকেই গ্রেফতার করে। বর্তমানে তারা জামিনে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শ্যামল চক্রবর্তী বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কিত বক্তব্য দিয়ে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সমালোচিত হয়েছেন। দুর্গা পূজার আনন্দ উদযাপনের সময়ে এ ধরনের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।








