Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কে গুঁড়িয়ে দেওয়া হলো ২ হাজার ‘অবৈধ’ মোটরসাইকেল

নিউ ইয়র্কে গুঁড়িয়ে দেওয়া হলো ২ হাজার ‘অবৈধ’ মোটরসাইকেল

নিউ ইয়র্কে গুঁড়িয়ে দেওয়া হলো ২ হাজার ‘অবৈধ’ মোটরসাইকেল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বাইকের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছিল দুর্ঘটনার সংখ্যা। শহরের রাস্তাকে সুরক্ষিত করতে তাই দুই হাজার ‘বেআইনি’ বাইক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

এক টুইট বার্তায় তিনি জানান, রাস্তায় অবৈধ বাইকের সংখ্যা বাড়ছিল। সেই সঙ্গে বাড়ছিল বাইকবাহিনীর দৌরাত্ম্যও। বাজেয়াপ্ত করা বাইকগুলোকে গুঁড়িয়ে দিয়ে সেই সব বাইকারকে বার্তা দিলাম, দৌরাত্ম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই কাজ করার চেষ্টা করলে বাইকের এমন হালই হবে বলেও জানান তিনি।

এরিক একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় দুই হাজার বাইক দাঁড় করানো। সেই বাইকগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Share With:
Rate This Article