নিউ ইয়র্কে আসছে শরতে সকল ব্রডওয়ে শো চালু হচ্ছে
জাহান আরা দোলন: মহামারীর কারণে গভর্নর অ্যান্ড্রু কুমো কর্তৃক ব্রডওয়ে শো আচমকা স্থগিত করার ঠিক এক বছর দুইদিন পর,১৪ সেপ্টেম্বর আবার পর্দাগুলো উঠতে চলেছে। নির্দিষ্ট কিছু শো এর জন্য। এখন পর্যন্ত, নিচের শো এর (পুনরায়) চালু হবার তারিখ ঘোষণা করা হয়েছে:
দ্য লায়ন কিং
রিটার্নস: ১৪ সেপ্টেম্বর
হ্যামিল্টন
রিটার্নস: ১৪ সেপ্টেম্বর
শিকাগো
রিটার্নস: ১৪ সেপ্টেম্বর
উইকড্
রিটার্নস: ১৬ সেপ্টেম্বর
কাম ফ্রম অ্যাওয়ে
রিটার্নস: ২১ সেপ্টেম্বর
সিক্স
রিটার্নস: ১৭ সেপ্টেম্বর
আলাদিন
রিটার্নস: ২৮ সেপ্টেম্বর
টিনা: টিনা টার্নার মিউজিক্যাল
রিটার্নস: ৮ অক্টোবর
এইন’ট টু প্রাউড- দ্য লাইফ অ্যান্ড টাইমস অব দ্য টেম্পটেশন
রিটার্নস: ১৬ অক্টোবর
জ্যাগড লিটল পিল
রিটার্নস: ২১ অক্টোবর
মিসেস ডটফায়ার
রিটার্নস: ২১ অক্টোবর
দ্য ফ্যান্টম অব দ্য অপেরা
রিটার্নস: ২২ অক্টোবর
ডায়ানা
রিটার্নস: ১ ডিসেম্বর
কোম্পানি
রিটার্নস: ২০ ডিসেম্বর
এমজে দ্য মিউজিক্যাল
ওপেন: ১ ফেব্রুয়ারি ২০২২
উপরের সমস্ত শো এর টিকিট বিক্রি হচ্ছে এবং এখানে পাওয়া যায়। এখনও পর্যন্ত চূড়ান্ত হতে বাকি থাকা কোভিড প্রোটোকলের কারণে, বেশিরভাগ থিয়েটারই শোটাইমের দুই ঘন্টা আগে পর্যন্ত সম্পূর্ণ রিফান্ডের শর্তসাপেক্ষে পৃষ্ঠপোষকদের টিকিট কেনার অনুমতি দিচ্ছে।
নিউইয়র্কের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ব্রডওয়ে থিয়েটারগুলো পুনরায় চালু করার একটি দৃঢ় পদক্ষেপ। ফেব্রুয়ারিতে, রাজ্য নিয়ন্ত্রক থমাস ডিনাপোলি একটি প্রতিবেদন জারি করে ব্রডওয়ে বন্ধের ক্ষতিকারক প্রভাবগুলো প্রকাশ করেন। আগের দশকে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়া আর্ট, এন্টারটেইনমেন্ট এবং রিক্রিয়েশন খাতে কর্মসংস্থান ২০২০ সালে ৬৬% হ্রাস পেয়েছিল।
ব্রডওয়ে চালুর সময়কাল নির্ধারণের জন্য অর্থনৈতিক বিষয়ই একমাত্র কারণ ছিল না। (মূলতঃ গভর্নর অধিকাংশ প্রেক্ষাগৃহকেই ১৯ মে থেকে ফুল ক্যাপাসিটি নিয়ে পুনরায় চালু করার অনুমতি দিচ্ছেন।) তাছাড়া, মহড়া দেওয়ার জন্য এবং জনসাধারণের জন্য শো প্রস্তুত করার জন্য আরও বেশ খানিকটা সময় প্রয়োজন। ব্রডওয়ের গত বছরটা ইন্ডাস্ট্রিতে বর্ণবাদ নিয়ে একটা বড় হিসাব নিকাশের মধ্য দিয়ে পার হয়েছে।
হ্যামিল্টন শো’র এলিজা হ্যামিল্টন চরিত্রে অভিনয় করা ক্রিস্টাল জয় ব্রাউন, গুড মর্নিং আমেরিকাকে জানিয়েছেন যে তাঁর কোম্পানি ব্রডওয়েতে বর্ণগত সাম্য ও ব্যাপ্তি নিয়ে আসতে উন্নয়নমূলক পরিকল্পনা সহকারে কাজ করছে।
ব্রাউন বলেন, ‘আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। কেবলমাত্র আমাদের দর্শকদের জন্য থিয়েটার নিরাপদ থাকবে সেজন্য নয়, বরং কাস্ট এবং ক্রুদেরকেও বর্ণবিরোধী প্রশিক্ষণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেটা নিশ্চিত করে যে আমরা একটি ব্র্যান্ড হিসাবে সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
পুনরায় চালু করার তালিকায় উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত একটি শো হলো, দ্য বুক অফ মরমন। এ বছরের শুরুর দিকে, বর্তমান এবং প্রাক্তন বিশজন কৃষ্ণাঙ্গ অভিনয় শিল্পী স্ক্রিপ্টের বর্ণগত সমস্যার উল্লেখ করে শো নির্মাতাদের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন।
পুনর্লিখন বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি, তবে সহনির্মাতা ম্যাট স্টোন ব্রডওয়ে ওয়ার্ল্ডকে জানিয়েছেন, ‘এ বিষয়ে খুব ভালো অনুভব না করা পর্যন্ত কেউই মঞ্চে ফিরে যাচ্ছে না।’❐
এবিসি৭








