Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউ ইয়র্কে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উদযাপিত

নিউ ইয়র্কে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উদযাপিত

নিউ ইয়র্কে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ উদযাপিত

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই মেলে’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯’ উদযাপিত হলো। দিবসটি উপলক্ষ্যে কনস্যুলেটে আগত সেবা প্রার্থীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানানো হয়। দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর বাণী পাঠ করা হয়। সেই সঙ্গে আলোচনা সভা ও ভিডিও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল রেমিটেন্স বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। 
দিবসটির তাৎপর্য তুলে ধরে মাননীয় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে অভিবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে অভিবাসীদের অনুরোধ জানান। তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিটেন্সে শতকরা ২% হারে প্রণোদনা দেয়া হচ্ছে। বক্তব্যে তিনি  বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মকে সাথে নিয়ে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী  এবং স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনে  সকলকে একযোগে কাজ করার আহবান জানান। 
এছাড়াও মাননীয় কনসাল জেনারেল আরও বলেন, ২০১৬ সালে জাতিসংঘে অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রীর’গ্লোবাল কম্প্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার’ বিষয়ক প্রথম প্রস্তাবনার কথা উল্লেখ করেন। প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়ে যে মানবিকতা ও উদারতার পরিচয় দিয়েছেন, তার ফলে  বাংলাদেশ আজ বিশ্বের বুকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।এ প্রসঙ্গে তিনি রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে  প্রত্যাবর্তনে অভিবাসীদের প্রচারণার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ দিবস উপলক্ষ্যে সাইবার স্পেসে সত্যমিথ্যা যাচাই না করে তথ্য আপলোড বা শেয়ারের নেতিবাচক প্রভাব নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সোনালী একচেঞ্জের পরিচালনায় বৈধভাবে ও সহজ উপায়ে রেমিটেন্স প্রেরণে সোনালী একচেঞ্জের বিভিন্ন পদক্ষেপ ও সরকারের প্রণোদনার বিষয়ে আগত অতিথিদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে বিভিন্ন একচেঞ্জ কোম্পানী তাদের মাধ্যমে প্রেরিত শীর্ষ রেমিটারদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেন এবং শীর্ষ রেমিটারদেরকে ক্রেস্ট প্রদান করেন। 

 

Share With:
Rate This Article