নারী পাচার-লিঙ্গ বৈষম্যের বিষয়গুলোকে উপেক্ষা করছে চীন
চীন দেশটির সামাজিক সমস্যাগুলোকে উপেক্ষা করছে বলে মনে হচ্ছে। কেননা দেশটিতে জন্মহার বাড়ছে না, নারী পাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি বৈষম্য বেইজিংয়ে গভীরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে।
চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে পলিসি রিসার্চ গ্রুপ জানিয়েছে, গত বছর পর্যন্ত টানা ষষ্ঠ বছরের মতো দেশটিতে জন্মহার হ্রাস পেয়েছে।
চীনের বিতর্কিত এক-সন্তান নীতি- যা দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধি হ্রাসে অবদান রেখেছিল, সেটিও ছয় বছর আগে বাতিল করা হয়ে তবুও দৃশ্যপট বদলায়নি।
শিশু যত্নের ক্রমবর্ধমান ব্যয়, স্কুলের ব্যয় বৃদ্ধি এবং বার্ধক্যজনিত জনসংখ্যা দেশটিতে নতুন জন্মহার কমিয়ে দিচ্ছে। এর পাশাপাশি, কমিউনিস্ট শাসনের দীর্ঘ বছর ধরে চীনা সমাজে যে পরিবর্তনগুলি এসেছে তা অবশ্যই।
১৯৭৯ সালে এক-সন্তান নীতির মাধ্যমে শুরু হওয়া চীনের জনসংখ্যার পদক্ষেপ সবসময়ই দেশটির জনগণের কাছে ‘অপমানজনক এবং জবরদস্তিমূলক’ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।








