Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, নিহত ১৯

নাইজেরিয়ায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, নিহত ১৯

নাইজেরিয়ায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা, নিহত ১৯

নাইজেরিয়ায় আইএস সমর্থিত জঙ্গিদের চকিত হামলায় ১৫ সেনা সদস্য এবং ৪ জন মিলিশিয়া যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

এএফপি জানিয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে এ হামলার ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার গুদুমবালি এলাকার কাছে লেক চাদ অঞ্চলে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) জঙ্গিরা এই হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এএফপিকে জানান, গুদুমবালির কাছে একটি বনে ওই হামলা হয়। এতে আরও ১৩ জন আহত হয়েছেন।

সেনাবাহিনীর আরেকটি সূত্র বলছে, কুকাওয়া থেকে জঙ্গিবিরোধী অভিযানে গুদুমবালির দিকে সেনাবাহিনীর গাড়িটি যাচ্ছিল। গতকাল আইএনডব্লিউএপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

২০১৬ সালে বোকো হারাম থেকে আলাদা হয় আইএসডব্লিউএপি। সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় এই জঙ্গি দল।❐

Share With:
Rate This Article