Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeজাতিসংঘদোহা কর্মসূচি অর্জনে আন্তর্জাতিক সংহতি প্রয়োজন: রাবাব ফাতিমা

দোহা কর্মসূচি অর্জনে আন্তর্জাতিক সংহতি প্রয়োজন: রাবাব ফাতিমা

দোহা কর্মসূচি অর্জনে আন্তর্জাতিক সংহতি প্রয়োজন: রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন (ডিপিওএ)’-এর সফল বাস্তবায়নে প্রয়োজন আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব।

বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ এলডিসি সম্মেলনের প্রথম পর্বে প্রদত্ত বক্তব্যে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘ সাধারণ পরিষদ এলডিসি-৫ কনফারেন্সটি দুই পর্বে বিভক্ত করে আয়োজনের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার এর প্রথম পর্ব অনুষ্ঠিত হলো।

মূলত প্রথম পর্ব অনুষ্ঠিত হয় এলডিসির দেশগুলোর দশকব্যাপী (২০২২-২০৩১) উন্নয়ন রোডম্যাপ বাস্তবায়নার্থে ‘দোহা প্রোগাম অব অ্যাকশন’ অনুমোদনের জন্য।

দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায় ২০২৩ সালে ৫-৯ মার্চ।

দ্বিতীয় পর্বে অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যেখানে সদস্য রাষ্ট্রসমূহের সরকার ও রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের কথা রয়েছে।

এলডিসি-৫ কনফারেন্স এর প্রস্তুতি পর্বে রাষ্ট্রদূত ফাতিমা ও জাতিসংঘে নিযুক্ত কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রে যৌথভাবে সভাপতিত্ব করেন। ইভেন্টটিতে দুই যৌথ-সভাপতির পক্ষে বক্তব্য দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

বক্তব্যে তিনি কোভিড-১৯ অতিমারির ভয়াবহতা, এর মোকাবিলা ও সাড়াদানের ক্ষেত্রে অসমতার চিত্র তুলে ধরেন এবং এক্ষেত্রে ডিপিওএ গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রসমূহের প্রতিশ্রুতি ও সংহতির প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ফাতিমা ডিপিওএ -এর সফল বাস্তবায়নে এর প্রতি গভীর মনোযোগ দেওয়া এবং এর ফলো-আপ ও পর্যবেক্ষণ প্রক্রিয়াকে সমর্থন জোগাতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।

সভার শুরুতেই কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এলডিসি-৫ সম্মেলনের সভাপতি নির্বাচিত হন। তাকে এবং কাতার সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা।

Share With:
Rate This Article