Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়ায় অনলাইন যৌন নিপীড়ন গ্রুপ নেতার ৪০ বছর জেল

দক্ষিণ কোরিয়ায় অনলাইন যৌন নিপীড়ন গ্রুপ নেতার ৪০ বছর জেল

দক্ষিণ কোরিয়ায় অনলাইন যৌন নিপীড়ন গ্রুপ নেতার ৪০ বছর জেল

দক্ষিণ কোরিয়ায় অনলাইনে যৌন নিপীড়নের আলোচিত ঘটনার মূল হোতাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিবিসি জানায়, চ্যাটরুমে যৌনতাপূর্ণ ভিডিও ছড়িয়ে দেওয়ার একটি গ্রুপ পরিচালনা করতেন সাজাপ্রাপ্ত চো জু-বিন। মেয়েদের সঙ্গে প্রতারণা করে ওসব ভিডিও সংগ্রহ করা হতো।

টাকার বিনিময়ে টেলিগ্রাম অ্যাপের চ্যাটরুমটির সদস্য হতো মানুষ। অন্তত ১০ হাজার মানুষ সেটি ব্যবহার করতেন। এর জন্য তাদের প্রত্যেককে ব্যয় করতে হয়েছিল এক হাজার ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা লক্ষাধিক টাকা।

১৬ জন অপ্রাপ্তবয়স্ক মেয়েসহ ৭৪ জনের যৌনতাপূর্ণ ভিডিও ওই চ্যাটরুমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সিউলের একটি জেলা আদালত জানায়, অভিযুক্ত ব্যক্তি ব্যাপকভাবে যৌনতাপূর্ণ কনটেন্ট বিতরণ করেছিল। অনেক ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে ও হুমকি দিয়ে এসব আপত্তিজনক কনটেন্ট তৈরি করেছিলেন তিনি।

বলা হয়, যৌন নিপীড়ন থেকে শিশুদের রক্ষায় আইন লঙ্ঘন করেছিলেন চো। এসব আপত্তিকর ভিডিও বিক্রি করে তিনি অর্থ আয় করতেন।

অনলাইনে যৌন নিপীড়নের এ ঘটনায় দক্ষিণ কোরিয়া জুড়ে আলোচনা তৈরি করে। শুরুতে ২৫ বছর বয়সী কলেজ শিক্ষার্থী চো’র নাম প্রকাশ করে নি পুলিশ। তার নাম প্রকাশ করতে দেশটির ৫০ লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করে। যার জেরে প্রকাশ করে দেওয়া হয় চো’র পরিচয়।❐

Share With:
Rate This Article