জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের মিলাদ মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি: জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। গেল ২০ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটের প্রিন্স পার্টি হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাক আহম্মেদ। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন ও সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম।
প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাঈদ এবং বিশেষ অতিথি আলমগীর-সহ সভাপতি নিউইয়র্ক স্টেট বিএনপি, পারভেজ সাজ্জাদ- সভাপতি, তারেক স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ, বি.এম. বাদশা- সহ সভাপতি যুবদল, খকরুল আহম্মেদ- সহ সভাপতি, যুবদল, হযরত আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মুক্তিযোদ্ধা অহেদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মোস্তফা আহম্মেদ, ফিরোজ হায়দার, মোফাজুল ভুঁইয়া, রুহুল আমিন, তাহমিনা আক্তার, আলম মন্ডল, জহিরুল ইসলাম, মোঃ আলম, ইয়াকুব আলী, এমদাদুল ইসলাম, সৈকত হোসেন, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ মনির খান, মোঃ মনির, আঃ রহিম, নূরুন্নবী চৌধুরী, ফয়সাল হোসেন, মোঃ আলম (খোকন) প্রমুখ।
সভা শেষে সভাপতি পরিচালনা করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও সুস্থতার কামনা করেন।








