Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচীনে গুগলের সকল অফিস বন্ধ ঘোষণা

চীনে গুগলের সকল অফিস বন্ধ ঘোষণা

চীনে গুগলের সকল অফিস বন্ধ ঘোষণা

চীনে গুগলের সকল অফিস বন্ধ করেছে। প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসের কারণেই গুগল চীনে অফিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
 
এছাড়া তাইওয়ান ও হংকংয়েও গুগল তাদের অফিস বন্ধ রাখবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
 
ফক্স নিউজ জানিয়েছে, গুগল ওয়েবসাইটের তথ্য অনুয়ায়ী, বুধবার দুপুর থেকেই গুগল চীনে তাদের অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে থাকে।
 
চীনের বেইজিং, সাংহাই, শেনজেন ও গুয়ানজোহোতে গুগলের অফিস রয়েছে। এসব অফিস কবে নাগাদ খুলবে সেটা এখনও গুগল জানায় নি।
 
তাছাড়া গুগল তাদের কর্মীদের ভ্রমণের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে।
 
শুধু গুগল নয় অপর দুই মার্কিন কোম্পানি ফেসবুক ও অ্যাপলও চীনের তাদের কার্যক্রম সীমিত করে দিয়েছে।
 
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বুধবার পর্যন্ত করোনাভাইরাসে ১৩২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
 
এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজার। এ ভাইরাস ঠেকাতে বিশেষ নির্দেশনা জারি করেছে চীন।
Share With:
Rate This Article