করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪ জনে দাঁড়িয়েছে
করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১৩৬ জন। এতে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪ জনে দাঁড়িয়েছে। খবর আলজাজিরা ও বিবিসি।
এছাড়া চীনের বাইরে হংকং, ফিলিপাইন, তাইওয়ান, জাপান ও ফ্রান্সে ১ জন করে মোট ৫ জন মারা গেছে। সব মিলিয়ে গোটা বিশ্বে এ ভাইরাসে মারা গেছে ২ হাজার ৯ জন।
করোনাভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জন এবং চীনের বাইরে ১ হাজার ২ জন। সবমিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৪৮ জন সুস্থ হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৮২৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত রোগী যেসব দেশে শনাক্ত হয়েছে- চীন- ৭৪ হাজার ১৮৫ জন, জাপান- ৬১৪ জন, সিঙ্গাপুর- ৮১ জন, হংকং- ৬২ জন, দক্ষিণ কোরিয়া- ৪৬ জন, থাইল্যান্ড- ৩৫ জন, তাইওয়ান- ২২ জন, মালয়েশিয়া- ২২ জন, জার্মানি- ১৬ জন, ভিয়েতনাম- ১৬ জন, অস্ট্রেলিয়া- ১৫ জন, যুক্তরাষ্ট্র- ১৫ জন, ফ্রান্স- ১২ জন আক্রান্ত, ম্যাকাও- ১০ জন, সংযুক্ত আরব আমিরাত- ৯ জন, যুক্তরাজ্য- ৯ জন, কানাডা- ৮ জন, ফিলিপাইন- ৩ জন আক্রান্ত, ভারত- ৩ জন, ইটালি- ৩ জন, রাশিয়া- ২ জন, স্পেন- ২ জন, বেলজিয়াম- ১ জন, কম্বোডিয়া- ১ জন, মিশর- ১ জন, ফিনল্যান্ড- ১ জন, নেপাল- ১ জন, শ্রীলঙ্কা- ১ জন, সুইডেন- ১ জন।
হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেইয়ে নতুন করে ১ হাজার ৬৯৩ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে। এর মধ্যে উহানেই ১ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা হয়েছে ৬১ হাজার ৬৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে ১৩২ জনই হুবেই প্রদেশের।
এ নিয়ে প্রদেশটিতে ১ হাজার ৯২১ জন মারা গেছেন। এর মধ্যে হুবেইয়ের রাজধানী উহানে মারা গেছেন ১১৬ জন এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৬০ জন। হুবেইয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।








