Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন আটক

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন আটক

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোয় ৫ জন আটক

‘করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়েছে এবং এতে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে’- এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
 
বর্তমানে তারা ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে আছেন।
 
এদের মধ্যে দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এমএ হাসনাত জামিল (ফেসবুক আইডি) সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
 
এ তথ্য নিশ্চিত করেছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) এ.এফ.এম আল কিবরিয়া।
 
তিনি জানান, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজপোর্টালের মাধ্যমে এই গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।
 
ডিসি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে- এমন অথেনটিক খবর পাওয়া যায় নি। সরকার এবং দেশের জনগণ অত্যন্ত দায়িত্বশীলভাবেই এ ভাইরাসের সংক্রমণ বা বিস্তার রোধে কাজ করছে। কিন্তু অনেকে এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
Share With:
Rate This Article