Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাস: আমেরিকায় ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

করোনাভাইরাস: আমেরিকায় ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

করোনাভাইরাস: আমেরিকায় ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

বিশ্বব্যপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এমন আশঙ্কার কথা শোনালেন মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রাক্তন শীর্ষ কর্মকর্তা। এক টুইটার পোস্টে তিনি এই ধারণা ব্যক্ত করেছেন।

তিনি টুইটারে আরও লিখেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করা যায় নি। এমনকি আমরা এই রোগের আক্রান্ত হয়েছি কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনও পরীক্ষা করতেও পারছি না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টিকে প্রথমে অস্বীকার করেই পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে গিয়েছে।

স্লাভিট বলেন, নিয়ন্ত্রণ করার মতো একটি বিষয় এখন আমেরিকার স্বাস্থ্যসেবার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হতে যাচ্ছে।

করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি গোটা বিশ্বজুড়ে। চিন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হামলায় বিশ্বজুড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। শুধু চীনেই মারা গেছে তিন হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে ইতালিতেও মৃতের সংখ্যা ১ হাজার পেরিয়েছে। এছাড়া ইরান ও অন্যান্য দেশ মিলিয়ে আরও মৃত্যুর পরিসংখ্যান আসছে। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার। মৃত ও আক্রান্তের অধিকাংশই চীন, ইতালির বাসিন্দা।

অন্যদিকে, ভারতেও ইতোমধ্যে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। ভারতে করোনাভাইরাস আক্রান্তে দুজনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতি বিচার করে শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। শনিবার সন্ধ্যায় ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। কীভাবে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়েই বৈঠকে আলোচনা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বুধবার বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কোনওভাবেই এই ভাইরাসের প্রতিষেধক বের করা যায় নি। তাই এই পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কার কথা শোনালেন মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই প্রাক্তন শীর্ষ কর্মকর্তা। ♦

Share With:
Rate This Article