Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রকরোনা থেকেও মারাত্মক ভাইরাস ছড়াবে মুরগি থেকে

করোনা থেকেও মারাত্মক ভাইরাস ছড়াবে মুরগি থেকে

করোনা থেকেও মারাত্মক ভাইরাস ছড়াবে মুরগি থেকে

করোনাভাইরাসের মধ্যেই আরও এক আতঙ্কের কথা শোনালেন বিজ্ঞানীরা৷ তাদের আশঙ্কা, খামারে যেসব মুরগি থেকে পালন হয় সেখান থেকেই নতুন ভাইরাস ছড়াবে এবং এর জেরে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে যাবে৷

মার্কিন নিউট্রিশানিস্ট ডক্টর মাইকেল গ্রেগার জানিয়েছেন, পোলট্রির থেকে যে ভাইরাস ছড়াবে তা করোনা ভাইরাসের থেকেও মানবজাতির কাছে ভয়ের কারণ হবে।

বিজ্ঞানীদের ধারণা, প্রাথমিকভাবে কোভিড-১৯ বাদুড়দের থেকে ছড়িয়েছে৷ এতে করে এখন অবধি সারা পৃথিবীতে ৩৬৪,০০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ সারা বিশ্বে এই নতুন ধরণের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

গ্রেগার তার নতুন বই ‘হাউ টু সারভাইভ আ প্যানডেমিক’ -এ জানিয়েছেন, যেখানে প্রচুর পরিমাণ মুরগি খামারে পালন করা হয়, তার থেকে যে ভাইরাস আসবে তা আরও মারাত্মক হবে। তিনি জানিয়েছেন, নতুন যে অতিমারী আসছে তা আমিষ প্রিয়দের জন্য ভয়ঙ্কর ভবিষ্যত নিয়ে আসছে।

নিজের লেখায় তিনি বলেছেন, ‘যেভাবে ভাইরাস সংক্রমণ ঘটছে এক মানুষ থেকে অন্য মানুষে তাতে যদি এটা হয় নয় কখন এটা হবে এটাই প্রশ্ন।’

পাখিদের থেকে যে সংক্রমণ ছড়ায় তা খুব কম সময়েই মানুষদের প্রভাব ফেলে। হংকংয়ে ১৯৯৭ সালে যেমন হয়েছিল H5N1৷ যদিও সে সময় ১৩ লক্ষ মুরগিতে মেরে ফেলা হয়েছিল।

আশংকার বিষয় হলো, এটা কখনই পুরোপুরি নিরাময় হয় নি যে কোনও মুহূর্তে সেটা আবার ফিরে আসতে পারে।

গ্রেগারের মতে, পোলট্রিতে যেভাবে মুরগি পালন করা হয় তা খুবই অস্বাস্থ্যকর, এ বিষযে একটু নজর দিলে এই মারণ সংক্রমণ ঠেকানো যাবে।

তার মতে, যেভাবে ছোট জায়গার মধ্যে মুরগিদের রাখা হয় তাতে তারা নিজেদের ডানাগুলোও নাড়াতে পারে না। পাশাপাশি নিজেদের থেকে যে জিনিস শরীর থেকে বেরোয় তাতে অ্যামোনিয়া লেভেল বাড়িয়ে সংক্রমণের সুযোগ আরও বাড়িয়ে দেয়। ⛘

Share With:
Rate This Article