Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রকথা বলতে পারছেন সালমান রুশদি

কথা বলতে পারছেন সালমান রুশদি

কথা বলতে পারছেন সালমান রুশদি

বুকারজয়ী ঔপন্যাসিক সালমান রুশদি আগের চেয়ে ভালো আছেন। তাকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে ও কথা বলতে পারছেন। লেখকের মুখপাত্র অ্যান্ড্রু ওয়াইলির বরাত দিয়ে এ সব তথ্য জানিয়েছে বিবিসি।

গত শুক্রবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানের মঞ্চে রুশদির গলা ও পাকস্থলীতে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনার পর নিউ জার্সি থেকে ২৪ বছর বয়সী হাদি মাতার নামে একজনকে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুশদিকে ২০ সেকেন্ডে ১০ থেকে ১৫ বার ছুরিকাঘাত করা হয় এবং তিনি তার রক্তের ওপরই লুটিয়ে পড়েন। এসময় আশপাশের লোকজন ছুটে এসে লেখককে ঘিরে ফেলেন। এর পর রুশদিকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ওই সময় অ্যান্ড্রু বলেছিলেন, হামলার কারণে একটি চোখ হারাতে পারেন রুশদি। তার হাতের স্নায়ু ছিঁড়ে গিয়েছে ও যকৃত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লেখকের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।

রুশদিকে আক্রমণের মোটিভ হিসেবে এখনো কিছু নিশ্চিত করেনি পুলিশ। তবে ঘটনাস্থলে পাওয়া একটি ব্যাগপ্যাক ও ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে। হাদি মাতারের আগের অবস্থা জানতে এবং হামলার উদ্দেশ্য বের করতে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) সহায়তা চেয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিনি শিয়া চরমপন্থা এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রতি সহানুভূতিশীল। হাদির ভুয়া ড্রাইভিং লাইসেন্সের বিষয়েও তথ্য পেয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

ঔপন্যাসিক সালমান রুশদির জন্ম ভারতে। ১৯৮১ সালে প্রকাশিত ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস দিয়ে খ্যাতি পান তিনি, যাকে এখনো তার সেরা কাজ বলে বিবেচনা করা হয়। ১৯৮৮ সালে ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর থেকে রুশদি উগ্র ইসলামপন্থীদের হত্যার হুমকির মধ্যে ছিলেন। প্রায় দশ বছর আত্মগোপনে থাকতে হয়েছে তাকে।

সালমান রুশদির পরবর্তী বই ‘ভিক্টরি সিটি’ ২০২৩ সালে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

Share With:
Rate This Article