Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeবাংলাদেশএমপি ইসরাফিল আলম মারা গেলেন

এমপি ইসরাফিল আলম মারা গেলেন

এমপি ইসরাফিল আলম মারা গেলেন

করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সেরে ওঠার পর ফুসফুসের জটিলতা নিয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে বেসরকারি স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন স্থানীয় এই এমপির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে ইসরাফিল আলমকে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আগে থেকেই তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

এমপির পারিবারিক সূত্র জানায়, ইসরাফিল আলম দিন পনের আগে অসুস্থ বোধ করেলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সুস্থ হয়ে ১৪ জুলাই তিনি নওগাঁয় নিজের বাড়ি যান। সেখান থেকে ঢাকায় ফিরে আসার পর ২৩ জুলাই আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার করোনা শনাক্ত হয়।❑

Share With:
Rate This Article