Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদএবার বাংলাদেশে সুপারমার্কেট ও সকল দোকান বন্ধের ঘোষণা

এবার বাংলাদেশে সুপারমার্কেট ও সকল দোকান বন্ধের ঘোষণা

এবার বাংলাদেশে সুপারমার্কেট ও সকল দোকান বন্ধের ঘোষণা

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশের সুপারমার্কেটগুলোসহ সকল দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
 
রোববার দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে।
 
তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
 
এর আগে দুপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হয়। আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে।
 
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য বাংলাদেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭জনে।
 
রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।♦
 
 
 
Share With:
Rate This Article